1 Answers
উদ্দীপকে জনাব আঃ রহমান তার প্রতিষ্ঠানে 'কার্যকর যোগাযোগের অনুপস্থিতি' প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন।
সমন্বয় প্রক্রিয়া কার্যকর করার জন্য উন্নত ও দক্ষ যোগাযোগ ব্যবস্থার উপস্থিতি অপরিহার্য। কোনো একটি বৃহদায়তন প্রতিষ্ঠান হলে সেখানে বিভিন্ন বিভাগ, উপ-বিভাগ ও শ্রমিক কর্মী বেশি থাকে ফলে সবার সাথে 'সঠিক সময়ে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না। আবার যোগাযোগের অকার্যকারিতার কারণে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া যায় না। যার ফলে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় যার ফলে প্রতিষ্ঠান অনৈক সময় ক্ষতির সম্মুখীন হয়। তাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও উন্নতির জন্য উন্নত যোগাযোগ ও কার্যকর যোগাযোগ একান্ত প্রয়োজন।
উদ্দীপকের জনাব আঃ রহমান একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মী ও বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন। যোগাযোগের উন্নত প্রযুক্তির অভাবে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে তিনি মনে করেন। সুতরাং বলা যায়, জনাব আঃ রহমান তার প্রতিষ্ঠানে কার্যকর যোগাযোগের অনুপস্থিতি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন।