1 Answers
জনাব তানভীরের কার্যকর সমন্বয়ের উত্তম তত্ত্বাবধান পূর্বশর্তটির সাথে মিল রয়েছে।
উত্তম তত্ত্বাবধান বলতে ঊর্ধ্বতন কর্তৃক স্বশরীরে উপস্থিত থেকে = বাস্তবায়ন কার্য দেখাশুনা বা সংশ্লিষ্টদের সাথে সরাসরি কথা বলে কাজের অগ্রগতি সম্বন্দ্বে খোঁজ-খবর গ্রহণ, প্রয়োজনে উপদেশ পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাদানকে বোঝায়। উর্ধ্বর্তন নির্বাহীর ব্যক্তিগত তত্ত্বাবধান অধিকাংশ ক্ষেত্রেই সমন্বয়ে ভালো ফল দেয়। উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে কার্যক্ষেত্রে সমস্যা সহজে চিহ্নিত করা যায় এবং তদনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উত্তম সমন্বয় ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব তানভীর একটি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তিনি তার অধীনস্থ সকল বিভাগ-উপবিভাগের কার্যক্রমে নিয়মিত খোঁজ-খবর রাখেন। প্রতিষ্ঠানে কোনো কর্মীর কোনো ধরনের সমস্যা হলে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে এ ধরনের যোগাযোগের ফলে কর্মীরাও উৎসাহ নিয়ে কাজ করে এবং অনেক সময় নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের কল্যাণে কাজে উগ্যোগী হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব তানভীরের কার্যকর সমন্বয়ের উত্তম তত্ত্বাবধান পূর্বশর্তটির সাথে মিল রয়েছে।