1 Answers
উদ্দীপকে চকলেট কারখানায় ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্ব বিধান নীতিটি অনুপস্থিত।
ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য নীতি হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান করা। চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা থাকলে কর্মীরা নিরাপদে ও মনোযোগসহকারে কাজ করতে আগ্রহী হয়।
উদ্দীপকে রাফিন আহমেদ একটি চকলেট কারখানার উৎপাদন ব্যবস্থাপক। প্রথমে তিনি এ প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করতেন। তিনি চকলেট উৎপাদন করার বিভিন্ন নতুন কলাকৌশল সম্পর্কে বিশেষ ও স্বতন্ত্র ধারণা প্রদান করেন। তাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাকে পদোন্নতি প্রদান করেন। তবে যেকোনো সময় তার চাকরি চলে যেতে পারে বলে রাফিন আহমেদ চিন্তিত থাকেন। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্ব নীতিটি অনুপস্থিত।
এরূপ নীতির অনুপস্থিতিতে কর্মীরা নিজেকে নিরাপদ মনে করে না। এবং কাজে অমনোযোগী হয়। কারণ কর্মীরা সর্বদা চাকরি বা কাজের স্থায়িত্ব পেতে চায়। এতে তারা নিরাপত্তা অনুভব করে। কর্মীরা প্রতিষ্ঠানে নিরাপদে কাজ করতে পারলে উৎসাহ নিয়ে কাজ করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে চকলেট কারখানায় ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্ব বিধান নীতিটি অনুপস্থিত।