1 Answers
উদ্দীপকের রাঙ্গামাটি কোম্পানি লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছে।
মূলধন একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করার নীতিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। এ ধরনের বিনিয়োগে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়।
উদ্দীপকের রাঙ্গামাটি কোম্পানিটি ভোগ্যপণ্য, আবাসন, গণমাধ্যম, ইস্পাত, সিমেন্ট ও ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে বিনিয়োগ করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি বিনিয়োগযোগ্য মূলধন একাধিক খাতে বিনিয়োগ করে। এর ফলে একটি খাতে ক্ষতি হলে অন্য খাতের মুনাফা দ্বারা সে ক্ষতি সমন্বয় করা উক্তি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে। তাই নিঃসন্দেহে বলা যায়, রাঙ্গামাটি কোম্পানি লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটি অনুসরণ করেছে।
5 views
Answered