1 Answers
উদ্দীপকের কোম্পানি A অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে।
মুনাফা সর্বাধিকরণ বলতে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বা শেয়ারপ্রতি আয় বৃদ্ধিকরণকে বোঝায়। সাধারণত ব্যয় কমিয়ে বিক্রয় ও পণ্যের দাম বাড়িয়ে মুনাফা বাড়ানো হয়। মূল্য ঠিক রেখে বিক্রয় বাড়িয়েও প্রতিষ্ঠান মুনাফা করে। একটি কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ারপ্রতি আয়ের মাধ্যমে।
উদ্দীপকের A কোম্পানির শেয়ারপ্রতি আয় প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর যথাক্রমে ২০ টাকা, ২৭ টাকা এবং ৪০ টাকা। অর্থাৎ A কোম্পানির শেয়ারপ্রতি আয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শেয়ারের বাজারমূল্য অপরিবর্তিত ছিল। তাই নিঃসন্দেহে বলা যায়, কোম্পানি A অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে।
5 views
Answered