1 Answers
লাইজু বেগম পরিবারের মেনু পরিকল্পনার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করেন তা হলো- উপলক্ষ, বয়স, লিঙ্গ, আবহাওয়া ও মৌসুম, আয় ইত্যাদি।
মেনু পরিকল্পনার সময় উপলক্ষ, সদস্যদের বয়স, লিঙ্গ, আবহাওয়া ও মৌসুম এবং পরিবারের আয় বিবেচনা রাখতে হয়। লাইজু মেনু পরিকল্পনার সময় উপলক্ষকে গুরুত্ব দেন। কারণ এতে খাবারে ব্যতিক্রম ঘটে ও খাদ্য আকর্ষণীয় হয়। এছাড়া তার গৃহে বিভিন্ন বয়সের সদস্য আছে, যাদের খাদ্য চাহিদাও ভিন্ন। বৃদ্ধ, কিশোর-কিশোরী, শিশুদের খাদ্য চাহিদায় পার্থক্য থাকে। আবার লিঙ্গ অনুযায়ী ক্যালরি ও প্রোটিনের চাহিদার তারতম্য ঘটে। মেয়েদের তুলনায় ছেলেদের এসব পুষ্টি উপাদানের চাহিদা বেশি থাকে। আয় একটি পরিবারের মেনু পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়। লাইজু তাই আয় বুঝে সস্তা কিন্তু পুষ্টিসম্পন্ন খাবার তার মেনুতে রাখেন। তিনি আবহাওয়া ও মৌসুমকেও সমান গুরুত্ব দেন। কারণ মৌসুমভেদে খাদ্যাভ্যাসে ভিন্নতা আসে।। আবার আবহাওয়ার জন্যও ক্যালরি গ্রহণে তারতম্য হয়। যেমন- শীতপ্রধান দেশের লোকদের বেশি ক্যালরিযুক্ত খাবার লাগে। আমাদের মত গ্রীষ্ম প্রধান দেশের জন্য ততটা দরকার হয় না।
লাইজু তার পরিবারের বিভিন্ন সদস্যের চাহিদার কথা মাথায় রেখেই উপরিউক্তভাবে তার মেনু পরিকল্পনা করে থাকেন।