1 Answers
পরিবার সবচেয়ে পুরাতন সামাজিক সংগঠন। সমাজের অগ্রগতির সাথে সাথে এসেছে পরিবারের কার্যাবলিতে আমূল পরিবর্তন। সামাজিক জীবনে প্রত্যেক পরিবারেরই নির্দিষ্ট কিছু কাজ আছে।
কবির সাহেব পরিবারের সদস্যদের বিভিন্ন উপদেশ দেন। তিনি তার সন্তানদের একে অন্যকে সহযোগিতা করতে এবং বিপদে সাহায্য করতে বলেন। তার উপদেশ হতে বোঝা যায় এগুলো মনস্তাত্ত্বিক ও সামাজিক কার্যাবলির অন্তর্গত। কেননা একটি নবজাতক শিশু প্রথমত পরিবার হতেই স্নেহ, মায়া, মমতা প্রভৃতি আবেগের সাথে পরিচিত হয়। একটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ হলো শিশুকে সততা, ন্যায়-অন্যায়, বিপদে সাহায্য করা, সহানুভূতি, সমমর্তিতা ও একে অন্যকে ভালোবাসা ইত্যাদি শেখানো যার মাধ্যমে সহজেই পরিবারে অটুট বন্ধন তৈরি করা যায়। এছাড়া পরিবারিক জীবন থেকে সামাজিক আচার-আচরণ, আদব- কায়দা, মূল্যবোধ ও রীতিনীতি ইত্যাদি শিক্ষা অর্জনের মাধ্যমে কবির সাহেবের ছেলেমেয়েরা' সমাজে চলার যোগ্যতা অর্জন করতে পারবে। সমাজে বাস করতে গেলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া, কেউ বিপদে পড়লে এগিয়ে যাওয়া, পারস্পরিক সহযোগিতা ইত্যাদি গুণাবলির প্রয়োজন। পরিবারই ছেলেমেয়েদের এসব শিক্ষা দিয়ে সমাজে বসবাসের যোগ্যতা অর্জনে সাহায্য করে। কবির সাহেব তার ছেলে- মেয়েদের সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মনস্তাত্ত্বিক ও সামাজিক কার্যাবলি সংশ্লিষ্ট উপদেশগুলো দিয়ে থাকেন।