1 Answers

উদ্দীপকে মাসুদ সাহেবের বক্তব্যটি প্রকল্পের 'সর্বশেষ স্তর 'পরীক্ষণমূলক সমর্থন' এর অন্তর্ভুক্ত।

নিরীক্ষত তথ্যাবলির ভিত্তিতে গৃহীত আনুমানিক ধারণা থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে আবার পরীক্ষা বা যাচাই করে দেখতে হয়। আর এটিই হচ্ছে পরীক্ষামূলক সমর্থন, যা প্রকল্পে চতুর্থ বা শেষ স্তর। এ ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তটি বাস্তব অবস্থার সাথে সংগতিপূর্ণ কিনা, তা পরীক্ষা করে দেখা হয়। প্রকল্পটি যদি বাস্তব অবস্থার সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে তা নিয়ম বা তত্ত্ব হিসেবে গৃহীত হয়; আর সংগতিপূর্ণ না হলে তাকে বাদ দিয়ে নতুন প্রকল্প গঠন করতে হয়। যেমন: ঘড়ি চুরির দৃষ্টান্ত অনুযায়ী, কাজের ছেলের ঘরে ঘড়িটি পাওয়া যাবে, এ সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য ছেলেটির ঘরে খোঁজ নিয়ে দেখতে হবে সত্যিই সেখানে ঘড়িটি আছে কি না। যদি ছেলেটির ঘরে ঘড়ি পাওয়া যায়, তাহলে সিদ্ধান্তটি সঠিক হবে; আর ঘড়ি পাওয়া না গেলে এ সিদ্ধান্তটিকে বাদ দিয়ে পুনরায় এ সম্পর্কে নতুন কোনো সিদ্ধান্ত গঠন করতে হবে। কাজেই দেখা যাচ্ছে, যেকোনো প্রকল্পের নিয়ম বা তত্ত্বে উপনীত হওয়ার ক্ষেত্রে পরীক্ষামূলক সমর্থন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সতর।।

সুতরাং বলা যায়, মাসুদ সাহেবের অনুমানে প্রকল্পের সর্বশেষ স্তর পরীক্ষণমূলক স্তরের প্রকাশ ঘটেছে।

5 views

Related Questions