1 Answers

উদ্দীপকে ফরহাদ সাহেবের মায়ের বক্তব্যটি লৌকি ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকের ফরহাদ সাহেবের কন্যাসন্তান জন্মের পরই তার স্ত্রী নাজমা মারা যায়। ফরহাদ সাহেবের মা বলেন, "কন্যাসন্তান জন্মের কারণেই বৌমা মারা গেছে।" এ বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যার দিকটি ফুটে উঠেছে। কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈবশক্তির সাহায্য নেওয়া হয়, তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলা হয়। লৌকিক ব্যাখ্যায় আমরা সংশ্লিষ্ট ঘটনার কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে পারি না। তাছাড়া লৌকিক ব্যাখ্যায় অবাস্তব ও অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয় দ্বারা ঘটনার ব্যাখ্যা করা হয়। যেমন- চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ক্ষেত্রে বলা হয় রাহু নামক দেবতা চন্দ্র-সূর্যকে গ্রাস করছে। আবার ওলা বিবির আবির্ভাবে কলেরা হয়, শীতলা দেবীর অসন্তুষ্টিতে বসন্ত হয়। লৌকিক ব্যাখ্যা অধিকাংশ ক্ষেত্রেই নির্বিচারবাদী। কেননা অতিপ্রাকৃত, অতিজাগতিক বিষয়ের উপর ভিত্তি করেই লৌকিক ব্যাখ্যা করা হয়। উদ্দীপকে ফরহাদ সাহেবের মা অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করেই বলেছেন, কন্যাসন্তান জন্মের কারণেই তার পুত্রবধূর মৃত্যু হয়েছে, যা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

 

5 views

Related Questions