1 Answers

মাসুদ সাহেবের প্রতিষ্ঠানে প্রেষণাদানের অনার্থিক উপায়টি প্রচলিত রয়েছে।

কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যেসব উদ্দীপক ব্যবহৃত হয়, তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। অনার্থিক প্রেষণার মধ্যে রয়েছে সুষ্ঠু কার্যপরিবেশ, নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, সুবিচার প্রতিষ্ঠা, সংঘ-সমিতি করার সুযোগ, প্রতিষ্ঠানের সুনাম এবং অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা।

উদ্দীপকে জাপান প্রবাসী মাসুদ দেশে ফিরে মোবাইল ফোনের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপন করেন। কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কার্যসম্পাদন করেন। জাপানি ভাবধারায় উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করেন। স্থায়ই প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়াদি নিয়ে কর্মীদের সাথে বৈঠক করেন। তাদের সাথে ভালো ব্যবহার করেন। দিনে দিনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয়। এসব উপায় প্রেষণাদানের অনার্থিক উপায়। যা মাসুদ সাহেবের প্রতিষ্ঠানে প্রচলিত রয়েছে।

4 views

Related Questions