1 Answers

উদ্দীপকে মি. অনন্ত মাসুদ পরিবেশের শব্দ দূষণ সুরক্ষায় কাজ করেছেন। পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে শব্দ দূষণ বলে। ব্যবসায়ের উন্নয়ন, বাজার এবং শহরসৃষ্ট শব্দ দূষণের অন্যতম কারণ।

উদ্দীপকে মি. অনন্ত মাসুদ একজন গান রচনাকারী, সুরকার ও সংগীত শিল্পী। তিনি উচ্চ বাদ্য-বাজনাসহযোগে গান না করে গানের কথা ও সুরের প্রাধান্যে নতুন তাল ও ছন্দের সংমিশ্রণে গান করেন। তিনি বলেন, পরিবেশ সচেতনতা থেকেই তিনি এ কাজ করেছেন। কারণ তিনি সহনীয় মাত্রায় শব্দ নিঃসরণ হয় এমন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি উচ্চ শব্দ উৎপত্তি হতে বিরত থাকেন।

তাই বলা যায় মি. অনন্ত মাসুদ পরিবেশের শব্দ দূষণ সুরক্ষায় কাজ করেছেন।

5 views

Related Questions