1 Answers
পরিবেশ দূষণ রোধের জন্য নানাবিধ ব্যবস্থা অবলম্বন করা যায়। পরিবেশের অন্যতম উপাদান পানি দূষণ রোধের জন্য খাল, বিল, পুকুর, নদীনালা, হ্রদ ও সমুদ্রের পানিতে আবর্জনা ফেলা বন্ধ করে বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করতে হবে। বায়ু দূষণ রোধের জন্য কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস, সিসাযুক্ত পেট্রোলের পরিবর্তে সাধারণ পেট্রোল ব্যবহার করতে হবে। শব্দ দূষণ রোধের জন্য সহনীয় মাত্রায় শব্দ নিঃসরণ হয় এমন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়।
4 views
Answered