1 Answers
প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় প্রভাববিস্তার করে। বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। সর্বোপরি পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্যের ভারসাম্যহীনতা দেখা যায়। তাই মানুষকে সুস্থ ও ভালো থাকতে হলে সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ অত্যাবশ্যক।
4 views
Answered