1 Answers
কোনো এলাকার লোকজনের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনার ধরন, নীতি- নৈতিকতা, পছন্দ-অপছন্দ, রুচিবোধ ইত্যাদির সমন্বয়ে গড়ে উঠে সেই এলাকার সাংস্কৃতিক পরিবেশ।
ব্যবসায়কে যেহেতু সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় সেহেতু স্থানীয় সাংস্কৃতিক পরিবেশ ও পরিস্থিতিকেও বিবেচনা রাখতে হয়। এসব উপাদান অনুকূল থাকলে ব্যবসায়-বাণিজ্যে উন্নয়ন ও প্রসার ঘটে এবং প্রতিকূল হলে ব্যবসায়িক কর্মকাণ্ডের উন্নয়নে বাধাপ্রাপ্ত হয়। সুতরাং ব্যবসায়ের ধরন, পরিচালনা এবং সফলতায় সাংস্কৃতিক পরিবেশের উপাদানের ওপর নির্ভরশীল।
5 views
Answered