1 Answers

বায়ু দূষণ হলো বায়ুর স্বাভাবিক অবস্থার বিপর্যয়। স্বাভাবিক উপাদানের বাইরে বায়ুতে যখন নানা ধরনের গ্যাস, ধোঁয়া, ধুলাবালি, সিসাসহ নানান দূষিত উপাদান যুক্ত হয়, তখন তাকে বায়ুদূষণ বলে। মানুষ ও প্রাণিজগতের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য নির্মল বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ তাদের ক্ষুদ্র স্বার্থের প্রয়োজনে তাদের জীবনধারণের অপরিহার্য এ উপাদানকে নানাভাবে দূষণ করছে যেমন- শিল্পকারখানার ধোঁয়া, ধুলাবালি, পরিবহনের ধোঁয়া ইত্যাদির মাধ্যমে বায়ু দূষণ ঘটাচ্ছে।

4 views