1 Answers

পরিবেশের একটি অন্যতম উপাদান বায়ু। বায়ুতে বিদ্যমান স্বাভাবিক উপাদানের বাইরে যখন নানান ধরনের ধোঁয়া, গ্যাস, ধুলা- বালি, সিসাসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান যুক্ত হয় তখন তাকে বায়ুদূষণ বলে।

বর্তমান বিশ্বায়নের যুগে নানা কারণে পরিবেশ দূষিত হচ্ছে। শিল্পকারখানার ধোঁয়া, ধুলা-বালি, যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, সিসা, ইটের ভাটা ইত্যাদি প্রতিনিয়ত বায়ুকে দূষিত করে চলেছে। এছাড়া অবাধে গাছপালা কেটে ফেলা ও পর্যাপ্ত বনায়ন না হওয়াও বায়ুদূষণের অন্যতম কারণ। ফলে এ দূষিত বায়ু মানুষ ও প্রাণীর নানাভাবে ক্ষতি করছে।

4 views

Related Questions