1 Answers

উদ্দীপক অনুযায়ী বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হওয়ার পেছনে কোনো একক সামাজিক সমস্যা দায়ী নয়। এর পেছনে বহুবিধ সামাজিক সমস্যা দায়ী। মানুষ নানাভাবে বুড়িগঙ্গার মতো অন্যান্য নদীর পানিকে দূষিত করছে।

পানি দূষণের প্রধান এবং বৃহত্তম কারণ হলো কলকারখানার বর্জ্য পদার্থ। কলকারখানায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক বর্জ্য পদার্থ শোধন না করে পানিতে নিক্ষেপের ফলে পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ময়লা-আবর্জনা বা অন্যান্য উপাদান পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে পানিকে দূষিত করে। সাধারণত পানিতে যদি ময়লা, আবর্জনা, বিষাক্ত জীবাণু, রাসায়নিক পদার্থ, কীটনাশক ও সার এবং বর্জ্য পদার্থ পতিত হয় তখনই পানি দূষিত হয়ে পড়ে। এছাড়া গৃহস্থালি ও পয়ঃবর্জ্য পদার্থ পানিতে নিক্ষেপের ফলে পানি দূষিত হচ্ছে। এসব কারণে বুড়িগঙ্গাসহ দেশের অন্যান্য নদীও কম বেশি দূষিত হচ্ছে।

সুতরাং বলা যায়, বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হওয়ার পেছনে উত্ত পরিবেশগত সমস্যা দায়ী।

4 views

Related Questions