1 Answers
পোল্ট্রি পালনে প্রজনন ব্যবস্থার ত্রুটি ও উপকরণসমূহের যথাযথ মান নিয়ন্ত্রণের অভাবে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
প্রাচীনকাল থেকেই আমাদের দেশে প্রাকৃতিকভাবে দেশি জাতের মোরগ-মুরগির মধ্যে প্রজনন হয়ে আসছে। বিদেশি উন্নত জাতের সাথে দেশি জাতের হাঁস-মুরগির প্রজনন এখনও পর্যন্ত এদেশে জনপ্রিয় হয়ে ওঠেনি। ফলে খামারিরা সময়মতো ও পর্যাপ্ত সংখ্যক হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন করতে পারছে না। পোল্ট্রির বাচ্চা, খাদ্য, ওষুধ, টিকা ইত্যাদির মান নিয়ন্ত্রণের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় খামারিরা এসব উপকরণ ও পণ্যের গুণগত মান সম্পর্কে অবগত হতে পারছে না। এতে করে খামারিরা নিম্নমানের উপকরণ ক্রয় করে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তবে যথাযথ প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে উপরিউক্ত সমস্যা কাটিয়ে ওঠার মাধ্যমে পোল্ট্রি শিল্পকে আরও বিকশিত করা সম্ভব।