1 Answers

সুসন্তান হিসেবে উদ্দীপকের নিপার গড়ে ওঠার পেছনে সামাজিকীকরণের অন্যতম মাধ্যম পরিবারের ভূমিকার ইঙ্গিত পাওয়া যায়।

শিশুর সামাজিকীরণে পরিবার প্রাথমিক ও শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতে খড়ি হয় পরিবারেই। আর শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পরিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। তাই সামাজিকীকরণের বিভিন্ন উপকরণের মধ্যে পরিবারই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অধিক প্রভাব বিস্তার করে থাকে। পরিবারের ধারা কীরূপ, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত এসবের ওপর ভিত্তি করে শিশুর জীবন গড়ে ওঠে। শিশু পিতা-মাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পিতা-মাতা ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য গড়ে তুললে, তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের আনন্দ দেবার চেষ্টা করলে ছেলেমেয়েরা পরবর্তীকালে সহজ জীবন যাপন করতে পারে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে অন্যের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। আবার পিতা-মাতার মধ্যে যদি সর্বদা কলহ ও স্বন্দ্ব লেগে থাকে তাহলে তা শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে অন্তরায় হয়।

উদ্দীপকে উল্লেখিত নিপার বাবা স্কুল শিক্ষক ও মা গৃহিনী। নিপা কখনো ওর মা-বাবার মধ্যে ঝগড়া হতে দেখেনি। পিতামাতার আদর্শ, পিতামাতার মধ্যে সুসম্পর্ক ও সচেতনতাই সমাজে নিপাকে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে সাহায্য করেছে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, নিপার ভালো মানুষ হওয়ার পেছনে তার পরিবারের ভূমিকা ছিল মুখ্য।

4 views

Related Questions