উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনের ফলে গবাদিপশু ও পাখি কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জলবায়ুর পরিবর্তনের কথা বলা হয়েছে। এটি গবাদিপশু ও পাখির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
কৃষি জলবায়ু অনুকূল হলে গবাদিপশুর খাদ্যের উৎপাদন ও ফলন -ভালো হয়। ফলে গবাদিপশুর স্বাস্থ্য ভালো থাকে, কৃষকের অবস্থার উন্নতি ঘটে। কিন্তু বন্যা, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু ও পাখির স্বাভাবিক জীবন ব্যাহত হয়, রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়; ফলে উৎপাদন কমে যায়। অতিরিক্ত তাপে পশুর বহিঃদেশে পরজীবীর উপদ্রব বৃদ্ধি পায়। তাপ পীড়নে খামারে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু হয়। ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাঁস ও মুরগির ডিম উৎপাদন কমে যায়। বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হলে পশুপাখির রোগাক্রমণ বেড়ে যায়। খাদ্যের অভাব হয়। স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাঁস মুরগির রানীক্ষেত রোগ ও গবাদিপশুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব ঘটে। শীতকালে তাপমাত্রা অত্যধিক কমে গেলে গবাদিপশু ও পাখির ক্ষুধামন্দা হয় এবং বিভিন্ন ধরনের শীতকালীন রোগ দেখা দেয়। যেমন- নিউমোনিয়া, ডায়রিয়া, তড়কা, গলাফুলা ইত্যাদি।
তাই বলা যায়, জলবায়ুর পরিবর্তন পশুপাখির ওপর বিরূপ প্রভাব ফেলে।