1 Answers
শিক্ষার প্রসারতা, নারী শিক্ষার উন্নয়ন ইত্যাদি কারণে সমাজে বিয়ের ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হয়।
অতীতে বিবাহের ক্ষেত্রে বংশ মর্যাদা ও অভিভাবকদের মতামত ছিল মুখ্য। বর্তমানে পাত্র-পাত্রীর মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী নিজেদের পছন্দমতো বিয়ে করছে।
রোমানা নিজের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের মতামতকে গ্রহণ করেছেন। কিন্তু তিনি তার মেয়ে তৃষার বিয়ের ক্ষেত্রে তৃষার মতামতকে প্রাধান্য দিচ্ছেন। এর মূল কারণ সামাজিক পরিবর্তন। অতীতে বিয়ের প্রস্তুতি চলত অনেক দিনের। বর্তমানে অল্প পরিসরে বা উভয় পক্ষের যৌথ ব্যবস্থাপনায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বায়নের ফলে। পাত্র-পাত্রী বিদেশে থাকলেও ইন্টারনেট বা ফোনের মাধ্যমেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অতীতে ধর্মীয় অজুহাত বা নানা কারণ দেখিয়ে পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। বর্তমানে এই সংখ্যা হ্রাস পাচ্ছে। সমাজ পরিবর্তনে বিবাহ পদ্ধতিতে প্রভাব পড়ায় উচ্চশিক্ষিত মেয়েরা বর্তমানে বিয়ের ক্ষেত্রে নিজেদের মতামতকে প্রাধান্য দিচ্ছে।