1 Answers

উদ্দীপকে আরোহ পদ্ধতির বিভিন্ন স্তরগুলো আলোচনা করা হয়েছে। কিন্তু যুক্তিবিদগণ এসব স্তরের গুরুত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। যেমন, যুক্তিবিদ হিউয়েল প্রকল্প গঠনের উপর অত্যধিক গুরুত্ব দিয়ে বলেন যে, আরোহে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের জন্য প্রকল্প প্রণয়ন একটা অপরিহার্য ব্যাপার। অন্যদিকে যুক্তিবিদ বেকন বিশ্লেষণ ও পরিবেশ পরিবর্তন করে অপসারণের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আর মিল মনে করেন, সার্বিকীকরণ স্তরই হলো আরোহ পদ্ধতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ স্তর। যুক্তিবিদ জেভন্স মনে করেন, আরোহের বিভিন্ন স্তরগুলোর মধ্যে পরীক্ষামূলক স্তরগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষামূলক সমর্থন ছাড়া কোনো সার্বিক বাক্যই আরোহের সঠিক সিদ্ধান্ত বলে মর্যাদা লাভ করতে পারে না। এখানে উল্লেখ্য যে, আরোহ পদ্ধতির বিভিন্ন স্তরগুলোর মধ্যে কোনো বিশেষ একটি বা দুটি স্তরকে এককভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা ঠিক হবে না। কারণ বৈজ্ঞানিক আরোহে সঠিক সিদ্ধান্ত অর্জনের জন্য সবগুলো স্তরকেই অতিক্রম করতে হয়, তা না হলে ভ্রান্তি ঘটার সমূহ সম্ভাবনা থাকে। কাজেই সার্বিক সিদ্ধান্তকে বৈজ্ঞানিক আরোহের নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করতে হলে নিরীক্ষণ, প্রকল্প প্রনয়ন, সার্বিকীকরণ, পরীক্ষামূলক সমর্থন এবং সিদ্ধান্ত গঠনের সবগুলো স্তরই সমান গুরুত্বপূর্ণ বলে ধরতে হবে। তবে ক্ষেত্র বিশেষে এই গুরুত্বের কিছুটা পার্থক্য ঘটলেও কোনো একটি স্তরকে বাদ দিয়ে সঠিক সিদ্ধান্ত আহরণ সম্ভব নয়। সুতরাং আরোহ পদ্ধতির জন্য সবগুলো স্তরই সমান গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions