উদ্দীপকের প্রাসঙ্গিকতায় এ প্রকৃতিকে 'এক ও অখণ্ড' বলা যায় কিনা তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের প্রাসঙ্গিকতায় এ প্রকৃতিকে এক ও অখণ্ড বলা যায়। কেননা প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে সেগুলো সব এক ও অখণ্ড প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। বস্তুত প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিকে ব্যাখ্যা করতে গিয়েই যুক্তিবিদ ওয়েলটন 'প্রকৃতির ঐক্য' কথাটা ব্যবহার করেছেন। প্রকৃতির নিয়মানুবর্তিতার মূল কথা হচ্ছে, "একই রকম অবস্থাবলির ভিত্তিতে প্রকৃতির আচরণ সব সময় একই রকম হবে।” অর্থাৎ প্রকৃতিতে পাগলামি বা খামখেয়ালির কোনো স্থান নেই। তবে প্রকৃতির একানুরূপতার অর্থ এই-নয় যে, প্রাকৃতিক ঘটনাবলির মাঝে কোনো ব্যতিক্রম বা বৈচিত্র্য থাকবে না। তাই মাঝেমধ্যেই প্রকৃতির বিচিত্র সব ঘটনা আমাদের চোখে পড়ে। যেমন- দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, ঝড়, ভূমিকম্প, গ্রহণ, অগ্ন্যুৎপাত ইত্যাদি। প্রকৃতিতে এসব অনিয়মিত ঘটনা থাকলেও এগুলোকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিরোধী বলা যাবে না; বরং সবই এক এ অখণ্ড প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। আর এ অখণ্ড প্রকৃতিতে রয়েছে বিভিন্ন বিভাগ। প্রকৃতির এ বিভাগগুলো ভিন্ন ভিন্ন ঘটনাবলিকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভিন্ন বিভাগ থাকলেও তারা তাকে অন্য থেকে বিচ্ছিন্ন নয়, একে অন্যের বিরোধী নয়, বরং একই সমগ্রের বিভিন্ন অংশ মাত্র। অর্থাৎ নিয়মানুবর্তিতার বিভিন্ন নিয়মসমূহকে, একই প্রকৃতির বিভিন্ন অভিব্যক্তি বলে মনে করা হয়। আর এই অর্থেই যুক্তিবিদ ওয়েলটন একে প্রকৃতির নিয়মানুবর্তিতা না বলে 'প্রকৃতির ঐক্য' বলে আখ্যায়িত করাই অধিক সংগত বলে মনে করেন। তিনি বলেন, "প্রকৃতির ঐক্য বলতে আমরা একথা বুঝি না যে, বিশ্বপ্রকৃতি এক অপরিবর্তনীয় অভিন্নতা, বরং একথা বুঝি যে, বিশ্বপ্রকৃতির অংশসমূহের মধ্যে অন্তহীন পরিবর্তন সত্ত্বেও প্রকৃতি সমগ্রের দিক থেকে নিজের সাথে অভিন্ন।" আর এটাই হলো 'প্রকৃতির ঐক্য' বা 'এক ও অখণ্ডতা।"