1 Answers

মি. আরিফকে ব্যবসায়ী বলা যায়।

 যেকোনো ব্যবসায় গঠন ও পরিচালনায় মুনাফা অর্জনের উদ্দেশ্যটি থাকতে হবে। প্রতিষ্ঠানের কাজ অর্থ উপার্জনের জন্য করা না হলে সেটি ব্যবসায় হিসেবে বিবেচিত হয় না।

 উদ্দীপকের মি. আরিফ একটি অডিট ফার্মে কাজ করেন। এখানে ■ স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করে তিনি প্রভাবশালী ব্যক্তিতে পরিণত - হয়েছেন। এছাড়া জনগণকে সরাসরি সেবা দিয়ে সমাজের অন্যতম ব্যক্তি হিসেবে অবস্থান নিতে পেরেছেন।

 মি. আরিফের অডিট ফার্মের মূল উদ্দেশ্য সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা। তিনি যে নিরীক্ষা কাজ করেন তার বিনিময়ে ফি নেন। এক্ষেত্রে এটি অর্থ সংশ্লিষ্ট কাজ, যা ব্যবসায়ের বৈশিষ্ট্যের অন্তর্গত। এছাড়া তার স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করার বিষয়টিও ব্যবসায়ের অন্তর্ভুক্ত। আর একজন ব্যবসায়ী হিসেবে গ্রাহকদের প্রত্যক্ষ সেবা দিয়ে তিনি সামাজিক কাজে অবদান রেখেছেন। তার এসব কাজের সাথে ব্যবসায়ের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, মি. আরিফ একজন ব্যবসায়ী।

4 views

Related Questions