মৃদুলের দেখা ভবনকে কী আর্ট বলা যায়? পাঠ্যবইয়ের আলোকে তোমার উত্তর বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, মৃদুলের দেখা ভবন তথা সংসদ ভবনকে যৌক্তিক বিচারে আর্ট বা কলা বলা হয়। কোনো জ্ঞান যখন বাস্তব ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয় এবং কোনো দক্ষতা ও কুশলতা প্রমাণ করে তখন তাকে কলা বলে। সেই বিচারে সংসদ ভবনকে যৌক্তিকভাবে কলা বলা যায়। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা হলো চিন্তা পদ্ধতির ফলিত কলা। প্রত্যেক ফলিত কলা কোনো একটা বিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যেমন ফলিত নৌ-বিদ্যার উদ্ভব হয়েছে জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে। এজন্য যুক্তিবিদ্যাকে বলা হয় 'সকল কলার কলা' (Logic is the art of all arts)। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের আলোচনা থেকে দেখা যায় যে, উভয়ের মধ্যে আপাত পার্থক্য পরিলক্ষিত হলেও উদ্দেশ্য ও লক্ষ্যের দিক থেকে মিল ও সাদৃশ্য রয়েছে। উভয়ের ক্ষেত্রেই স্বীকার্য ও পরিহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। যুক্তি বিন্যাস, যুক্তি কৌশল সুন্দর হলে মানুষের নিকট তা হয় গ্রহণীয়, অসুন্দর হলে হয় পরিহারযোগ্য। যুক্তির মধ্যেও রয়েছে সৌন্দর্য ও আকর্ষণবোধ। তেমনি শৈল্পিকতার ক্ষেত্রেও বিষয়টি একইভাবে তাৎপর্যপূর্ণ। এজন্য যুক্তিবিদ্যাকে কেবলই আর্ট বলা হয় না, বলা হয় "যুক্তিবিদ্যা হলো শীর্ষ আর্ট"। উদ্দীপকের সংসদ ভবনকে কলা হিসেবে বিবেচনা করা হয়েছে। কারণ কলার সৌন্দর্যের মধ্যে যুক্তি থাকে। আর যুক্তির মধ্যে বিদ্যমান সৌন্দর্য ও আকর্ষণবোধ সবাই গ্রহণ করে। তেমনিভাবে সংসদ ভবনের সৌন্দর্যও যৌক্তিকভাবে গ্রহণ করা হয়েছে। তাই যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের বিজ্ঞান এবং কলার কলা বলেও দাবি করা হয়। পরিশেষে বলতে পারি, শিল্পকলা, ফলিত কলা ও শৈল্পিকতা নিয়েই উৎপত্তি। যার ভিত্তি যুক্তিবিদ্যা। যুক্তি রুচিকর, মার্জিত রূপ কলার মাধ্যমে প্রতিফলিত হয়।