1 Answers

উদ্দীপকের আলোকে বলা যায়, সালামের ব্যবসায়িক পরিণতি অবশ্যাম্ভাবী ছিল।

বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে সফলতা অর্জন করতে হলে ব্যবসায়ীদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব -পালনের প্রয়োজন পড়ে।

ব্যবসায়ে নৈতিকতার বিষয়টি মেনে চললে ব্যবসায়ের সুনাম অর্জিত হয়। যা ক্রেতা বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্রেতাদের স্থায়ী ক্রেতায় পরিণত করে। ব্যবসায়ের সফলতার পথ উন্মুক্ত হয়। অন্যদিকে, ব্যবসায়ে নৈতিকতার বিষয়টি মেনে না চললে ব্যবসায়ের সুনাম নষ্ট হয়। ক্রেতারা ঐ প্রতিষ্ঠানের পণ্য থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে ব্যবসায় উপর্যুপরি লোকসান দিতে থাকে এবং এক সময় ব্যবসায় বন্ধ হয়ে যায়।

সালাম ক্রেতাদের নিকট থেকে অধিকমূল্য আদায় করেছিলেন এবং ভেজাল ওষুধ বিক্রি করছিলেন, যা নৈতিকতার পরিপন্থি কাজ। তাই সুনাম নষ্ট হওয়ার মাধ্যমে ব্যবসায় বন্ধ হওয়ায় ব্যবসায়িক পরিণতি সালামের ব্যবসায়ের জন্য অবশ্যান্ডম্ভাবী ছিল। কারণ অনৈতিক ব্যবসায়ীরা সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে তাদের ব্যবসায়ে টিকে থাকা সম্ভব নয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে বলা যায়, সালামের ব্যবসায়িক পরিণতি অবশ্যাম্ভাবী ছিল।

4 views

Related Questions