1 Answers

উদ্দীপকের সালামের ভাইয়ের মুনাফা দাবি যৌক্তিকতা নেই।

ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক সর্বদা বিদ্যমান। আর উদ্যোক্তা এ ঝুঁকি গ্রহণ করেন এবং এর ফলাফল অর্থাৎ লাভ কিংবা লোকসান বহন করেন। তাই মুনাফা হলো উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার। আর একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সকল ঝুঁকি এমন একজনমাত্র ব্যক্তি অর্থাৎ মালিক গ্রহণ করেন তাই তিনিই একমাত্র মুনাফার দাবিদার।

উদ্দীপকের সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষাতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। যেহেতু সালামই উক্ত ব্যবসায়ের একমাত্র মালিক, পরিচালক, মূলধন যোগানদাতা ও নিয়ন্ত্রণকারী তাই বলা যায়, উদ্দীপকে সালামের ব্যবসায়টির প্রকৃতি হলো একমালিকানা ব্যবসায়। তাই সালামই তার ব্যবসায়ের মুনাফার একমাত্র দাবিদার। কিন্তু তার ভাইয়ের মুনাফা দাবি যৌক্তিক নয়। কেননা তিনি মাসিক বেতনে উক্ত প্রতিষ্ঠানে কাজ করেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের সালামের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা নেই।

4 views

Related Questions