1 Answers

উদ্দীপকের শাজমীনের শ্রেণিকরণকে সংজ্ঞাভিত্তিক বলা যায় না। নিচে কথাটি বিশ্লেষণ করা হলো-

মিল এর মতে, শ্রেণিকরণ হলো সংজ্ঞাভিত্তিক। বস্তুত সংজ্ঞা হচ্ছে কোনো শ্রেণির অন্তর্গত বিষয়বস্তুর মধ্যকার মৌলিক ও অনিবার্য গুণের বিবৃতি। আর শ্রেণিকরণের সময় আমরা প্রথমে কোনো শ্রেণিবাচক পদের সংজ্ঞা প্রদান করি এবং এই সংজ্ঞা যেসব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য সেগুলোকে একই শ্রেণিতে বিন্যস্ত করি। যেমন: মানুষের মৌলিক ও অনিবার্য গুণ হচ্ছে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি', যা দ্বারা প্রথমে আমরা মানুষ শ্রেণির সংজ্ঞা দিই এবং এই গুণের অধিকারী একক ব্যক্তি হিসেবে রফিক, শফিক, সেলিম প্রমুখ ব্যক্তিকে মানুষ শ্রেণির অন্তর্ভুক্ত করি। অবশ্য মিল স্বীকার করেন, 'একটি প্রতীকই মূলত নির্দেশ করে যে একটি বস্তু কোন শ্রেণির অন্তর্ভুক্ত হবে। তবে প্রতীকের গ্রহণযোগ্যতা সংজ্ঞার সাহায্যেই যাচাই করে নিতে হয়। বস্তুত প্রতীক সম্ভাব্য শ্রেণি সম্পর্কে যে সংকেত দেয়, তা সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। প্রকৃতপক্ষে একটি বস্তু কোন শ্রেণিভুক্ত হবে তা নির্ভর করে ঐ বস্তুর মধ্যে সংশ্লিষ্ট শ্রেণির প্রয়োজনীয় গুণের উপস্থিতি ও অনুপস্থিতির উপর। কাজেই সার্বিক বিশ্লেষণে মিল সংজ্ঞাকেই শ্রেণিকরণের একমাত্র ভিত্তি বলে মনে করেন।

উল্লেখ্য, লক্ষণভিত্তিক শ্রেণিকরণ হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া, অন্যদিকে সংজ্ঞাভিত্তিক শ্রেণিকরণ হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া।

4 views

Related Questions