1 Answers

কৃষিপণ্য বাজারজাতকরণে উদ্দীপকের তাহের মিয়াদের মতো আরও সংগঠন গড়ে তোলা অতীব আবশ্যক এবং যৌক্তিক।

সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০১৩) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ অনুযায়ী সমবায় সমিতি গঠিত হয়। প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কসম্পন্ন কমপক্ষে ২০ জন সমশ্রেণিভুক্ত ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে উল্লিখিত আইন অনুযায়ী সমিতি গঠন করতে পারে।

উদ্দীপকে সুনামগঞ্জের তাহের মিয়া নিজ বাড়ির আঙ্গিনায় একটি বাগান গড়ে তোলে। স্থানীয় বাজারে উৎপাদিত সবজি বিক্রি করে সে ন্যায্যমূল্য পায় না। আবার কখনও কখনও কিছু সবজি অবিক্রীত থেকে যায় পরবর্তীতে এরকম পরিস্থিতিতে তাহের মিয়া গ্রামের অন্যান্য সবজি চাষিদের সহায়তায় একটি সংগঠন গড়ে তোলে। যা একটি সমবায় সমিতি। এ সমিতি গঠনের ফলে সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পায় এবং সংগঠনের নিজস্ব পরিবহনে উৎপাদিত পণ্য জেলা সদর বাজারে নিয়ে বিক্রয় ব্যবস্থা করে তারা যথেষ্ট লাভবান হয়। এতে করে ক্রেতারা কমমূল্যে সবজি ক্রয় করতে পারে।

সুতরাং বলা যায়, বাংলাদেশ একটি গ্রামভিত্তিক কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে, শ্রমিক, কুটিরশিল্পী, বিভিন্ন পেশাজীবী জনগণের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধনে সমবায় সমিতি গঠন অত্যন্ত যৌক্তিকতার দাবি রাখে।

5 views

Related Questions