1 Answers
উদ্দীপকের রহিমের ব্যবসায়টিকে অসীম দায়সম্পন্ন ব্যবসায় বলা যায়। একমালিকানা ব্যবসায়ের মালিক নিজেই মুনাফা ভোগ করেন এবং সকল দায়-দায়িত্ব নিজেই বহন করেন।
উদ্দীপকে রহিমের ব্যবসায়ের দায় সীমাহীন। রহিমের ব্যবসায়ের মালিক একা হওয়ায় তাকে ব্যবসায়ের সব দায়িত্ব বহন করতে হয়। রহিম ব্যবসায় পরিচালনা করতে গিয়ে এক পাওনাদারের টাকা দিতে ব্যর্থ হয়। ফলে ঐ পাওনাদার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
ফলে তাকে পাওনাদারের টাকা পরিশোধের জন্য বিনিয়োগকৃত ১ লক্ষ টাকার বাইরে নিজস্ব জমি বিক্রয় করতে হয়। কেননা একমালিকানা, ব্যবসায়ের দায় মেটাতে মালিকের ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ থাকে। কিন্তু সসীম দায়সম্পন্ন ব্যবসায়ের দায় মেটাতে মালিকের ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন হয় না। শুধু বিনিয়োগকৃত অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তাই বলা যায়, রহিমের দায় সীমাহীন হওয়ায় রহিমের ব্যবসায়টিকে অসীম দায়সম্পন্ন ব্যবসায় বলা যায়।