1 Answers

উদ্দীপকে লিমা, লিজা ও লুনার মধ্যে গঠিত অংশীদারি ব্যবসায়টি আদালতের মাধ্যমে বিলোপসাধন করা যায়।

প্রায় অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসানকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি ব্যবসায় সংগঠনের চুক্তির শর্ত অংশীদাররা ভঙ্গ করলে অংশীদারি ব্যবসায় বিলুপ্ত হতে পারে।

উদ্দীপকে লিমা, লিজা ও লুনা তিন বান্ধবী মিলে সমঝোতার ভিত্তিতে লিখিত চুক্তির মাধ্যমে স্থানীয় চাহিদা মেটাতে স্থানীয় বাজারে মুঠোফোনের ব্যবসায় গড়ে তুলে। কিন্তু লুনা তার ব্যবসায়ের অংশ লিমা ও লিজাকে না জানিয়ে তৃতীয় পক্ষ হিসেবে লুনার ছোট ভাই রিফাতের নিকট হস্তান্তর করে। এ অবস্থায় লিমা ও লিজা অংশীদার হিসেবে রিফাতকে নিয়ে ব্যবসায় করতে রাজি হয়নি। ফলে তারা তাদের অংশীদারি ব্যবসায়টি বিলোপসাধনের জন্যে অংশীদারি আইন অনুযায়ী আদালতের মাধ্যমে তাদের ব্যবসায়টি বন্ধ করে দিতে পারে। সাধারণত অংশীদারদের না জানিয়ে কোনো অংশীদার তার অংশ তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করলে আদালতের মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে।

সুতরাং বলা যায় লিমা, লিজা ও লুনা তাদের ব্যবসায়টি আদালতের মাধ্যমে বিলোপসাধন করতে পারে।

5 views

Related Questions