1 Answers
মৌসুমি শব্দটি 'মৌসুম' থেকে এসেছে যার অর্থ ঋতু বা কাল বা সময়। বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রকম বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। এক কথায় বলা যায়, বিশেষ বিশেষ ঋতুতে যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। এ বায়ু সাময়িক বায়ু প্রবাহের অন্তর্গত। মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলে গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু এবং শীতকালে শুষ্ক ও শীতল বায়ু বিদ্যমান থাকে।
5 views
Answered