1 Answers

বাংলাদেশে শাকসবজির উৎপাদন মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল। গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ- পশ্চিম আর্দ্র মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে পুঁইশাক, লেটুস, করলা, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেঁড়শ, পটল ইত্যাদি ভালো জন্মে। শীতকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীত পড়ে এবং সামান্য বৃষ্টিপাত হয়। এমন জলবায়ুতে লালশাক, পালংশাক, শিম, মুলা, শালগম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, গাজর ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে। বর্ষাকালে মৌসুমি জলবায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ইত্যাদি জন্মে।

6 views

Related Questions