1 Answers
শাকসবজির খাদ্যমান বজায় রেখে তাকে অবিকৃত অবস্থায় ব্যবহার উপযোগী করে রাখাকে সংরক্ষণ করা বলে।
পোকা-মাকড়, রোগবালাই ও পচন থেকে রক্ষা করে মানবদেহের পুষ্টি চাহিদা পূরণে শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। দেশের সকল এলাকায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করার জন্য শাকসবজি সংরক্ষণ করা হয়। সর্বোপরি বাজারদর স্বাভাবিক রেখে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শাকসবজি সংরক্ষণ করা জরুরি।
4 views
Answered