1 Answers

যদি কোনো মাটিতে অম্লত্ব বা ক্ষারত্বের কারণে ফসলের উৎপাদন কমে যায় বা চাষের অনুপযোগী হয়ে পড়ে তা হলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি ও তাকে চাষোপযোগী করে গড়ে তোলাকেই মাটি সংশোধন বলে। প্রাকৃতিক ও কৃত্রিম উভয় কারণে মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলি নষ্ট হয়। বিভিন্ন কারণে মাটি দূষিত হয় এবং মাটিতে ক্ষতিকর জীবাণু দ্বারা বীজ, গাছের চারা ও গাছ আক্রান্ত হয়। মাটিবাহিত ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকসহ বিভিন্ন জীবাণু গাছে রোগ সৃষ্টি করে। এসব কারণে মাটি সংশোধন করা হয়ে থাকে।

6 views

Related Questions