1 Answers
উদ্দীপকের রমিজ মিঞার জমি পরীক্ষা করে দেখা যায় যে তা অম্লীয় প্রকৃতির ও অনুর্বর। মাটি অম্লীয় হলে তা সব ধরনের ফসল চাষের অনুপযোগী হয়ে পড়ে। পুষ্টি উপাদানের সহজলভ্যতা কমে যায় এবং বিষাক্ততা সৃষ্টি হয়। মাটিস্থ অণুজীবসমূহ বিশেষ করে ব্যাকটেরিয়ার সক্রিয়তা হ্রাস পায় এবং ছত্রাকের কার্যকারিতা বেড়ে যায়। অল্প মাটিতে বীজের অঙ্কুরোদগমও ভালো হয় না। (ব্যতিক্রম- চা, আনারস, কমলালেবু)। তাই জমির উর্বরতা বৃদ্ধি ও তাকে চাষোযোগী করতে রমিজ মিঞা মাটি সংশোধন করলেন।
4 views
Answered