1 Answers
প্রাথমিকভাবে বাছাই করার পর ফল ও শাকসবজির আকার, আকৃতি, রং, পক্কতা, আঘাতজনিত ক্ষত ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ভাগ করাকে গ্রেডিং বলে।
ফল ও শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য গ্রেডিং করা আবশ্যক। গ্রেডিং করে পচা, রোগাক্রান্ত ফল ও শাকসবজি বাছাই করে তা বাদ দেওয়া হয়, ফলে অন্য ফল ও শাকসবজির পচন রোধ হয়। পক্কতার ওপর ভিত্তি করে অধিক পাকা, কম পাকা ও কাঁচা ফলমূল আলাদা করে নিলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের পক্ষেই সঠিক মূল্য নির্ধারণে সুবিধা হয় এবং উভয়েই লাভবান হয়।
5 views
Answered