1 Answers
কোনো কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়াকে সাধারণ অর্থে পরিবেশ দূষণ বলে।
দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় প্রভাববিস্তার করে। বিভিন্ন উপায়ে পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষিত হয়। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। সর্বোপরি পরিবেশ দূষণের ফলে জীব বৈচিত্র্যের ভারসাম্যহীনতা দেখা যায়। তাই মানুষকে সুস্থ ও ভালো থাকতে হলে সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ অত্যাবশ্যক।
4 views
Answered