1 Answers

শিল্পকারখানার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বায়ু, পানি, শব্দ ও মাটি দূষণের মাধ্যমে শিল্পকারখানা পরিবেশ দূষণ করে।

শিল্পের কালো ধোঁয়া একদিকে যেমন বায়ু দূষণ করছে অন্যদিকে শিল্পের বর্জ্য নদনদীতে মিশে পানি দূষিত করছে। তাছাড়া পলিথিন জাতীয় শিল্পদ্রব্য ব্যবহারের ফলে মাটির উর্বরাশক্তি হ্রাস পাচ্ছে। এছাড়া শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। তাছাড়া খালবিল ভরাট, নদীভাঙন, যানবাহনের কালো ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির বিকট আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে।

4 views

Related Questions