1 Answers
চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মাসুদ দ্বিতীয় স্তরের অর্থাৎ নিরাপত্তামূলক অভাব বোধ করছেন।
মানুষ বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র ও বাসস্থানের চাহিদা অনুভব করে এবং এসব প্রাথমিক চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক কাজে লিপ্ত হয়। এই স্তরের চাহিদা পূরণ হলে দ্বিতীয় স্তরের অভাব হলো কর্মীর নিরাপত্তার অভাব। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকি হতে রক্ষা করতে চায়। নিরাপত্তা চাহিদার অন্তর্ভুক্ত হলো শারীরিক ও মানসিক ক্ষতি থেকে নিরাপত্তা। ব্যবস্থাপক নিরাপত্তার ব্যবস্থা করে কর্মীদেরকে অনুপ্রাণিত করতে পারে।
উদ্দীপকে দেখা যায়, মাসুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছেন। তিনি প্রতি মাসে বেতন ও আনুষঙ্গিক ভাতা বাবদ প্রায় সাত হাজার টাকা পান যা দিয়ে তিনি তার জৈবিক চাহিদা পূরণ করেন। কিন্তু চাকরির নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন। নিরাপত্তার চাহিদা দ্বিতীয় স্তরের অভাব। অর্থাৎ তিনি দ্বিতীয় স্তরের অভাব বোধ করছেন।