1 Answers

শুভদের পরিবারটি পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারের ক্ষমতা ও নেতৃত্ব একজন পুরুষের ওপর ন্যস্ত থাকে। এই, পরিবারে পুরুষের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারিত হয়।

শুভদের পরিবারের প্রধান তার বাবা সালাম সাহেব। এ ধরনের পরিবারে ক্ষমতা ও নেতৃত্ব একজন পুরুষের ওপর ন্যস্ত থাকে। এ কারণেই শুভদের পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করেন তার বাবা। পিতৃতান্ত্রিক পরিবারে পুরুষের মাধ্যমে বংশ পরিচয় নির্ধারিত হয়। শুভও তার বাবার পরিচয়ে পরিচিত। পিতৃতান্ত্রিক পরিবারে সকল দায়িত্ব পুরুষের ওপর ন্যস্ত থাকে বিধায় পরিবারের ভরণ-পোষণসহ সবকিছুর দায়িত্ব পুরুষ পালন করে। এ ধরনের পরিবারে সন্তানেরা পিতা বা আদি পুরুষের পদবি গ্রহণ করে। পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পুরুষের ওপরই ন্যস্ত থাকে।

5 views

Related Questions