1 Answers
রফিক যদি ঠিকমতো আয় করতো এবং তারা পরস্পরকে বিশ্বাস করতো তাহলে পরিবারটি টিকে থাকত।
যে কোনো পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকে থাকার প্রধান নিয়ামক হচ্ছে পারস্পরিক বিশ্বাস। পরস্পরের প্রতি অবিশ্বাস থাকলে সেই সংসারে সব সময় কলহ লেগে থাকে। আর সংসার টিকে থাকার জন্য অর্থ অবশ্যই প্রয়োজন। অর্থ ছাড়া পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই পরিবারের সদস্যদের আয়মূলক কাজ করা প্রয়োজন।
রফিক রত্নাকে বিয়ে করে পরিবার গঠন করেছিল। কিন্তু রফিক ঠিকমতো কাজ করতো না। এর ফলে তাদের সংসারের প্রয়োজনগুলো পূরণ হত না। যার কারণে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত। এছাড়াও তারা দুজন দুজনকে বিশ্বাস করত না। এর ফলে তাদের সংসার টিকে না। কিন্তু রফিক যদি ঠিকমতো আয় করতো তাহলে তাদের মধ্যে কোন ঝগড়া হতো না। এছাড়া একে অপরকে বিশ্বাস করলে তাদের দাম্পত্য জীবন সুখের হত। তাদের পরিবারটি টিকে থাকতো।