1 Answers

মেঘলার ভাইয়ের মতো শারীরিক প্রতিবন্ধী শিশুদের শারীরিক অক্ষমতা অনুসারে শিক্ষার ব্যবস্থা করতে হবে।

যেসব শিশুর শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা ও সামাজিক ও ভাববিনিময় দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম থাকে, তাদের প্রতিবন্ধী শিশু বলা হয়।

যাদের শারীরিক অক্ষমতা গুরুতর পর্যায়ে নয়, তাদের সাধারণ বিদ্যালয়ে সকল শিশুর সাথে একীভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিশেষ সহায়ক উপকরণের সাহায্য গ্রহণ করা যেতে পারে। শিশুদের স্কুলে যাওয়া-আসার সুবিধার জন্য স্কুলের অবকাঠামোর উন্নয়ন করতে হবে। যেমন- র‍্যাম তৈরি যাতে হুইল চেয়ার নিয়ে সহজেই শিশু চলাফেরা করতে পারে। প্রতিবন্ধী শিশুটিকে শিক্ষকের নিকটবর্তী স্থানে বসার ব্যবস্থা করতে হবে। গুরুতর শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষক, বিশেষ শ্রেণিকক্ষ ও শিক্ষাদানের কৌশল প্রয়োগ করতে হবে।

উপরিউক্ত শিক্ষণ পদ্ধতিগুলো প্রয়োগের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষাদান করা যাবে।

6 views

Related Questions