1 Answers

বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বুদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।

সমবয়স্কদের তুলনার যেসব শিশুর শিক্ষনের ঘাটতি দেখা যায় তাদের বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়।

লামিয়া একজন মৃদু বা স্বল্প মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী, তাই সাধারণ স্কুলের সকল শিশুর সাথেই তার শিক্ষার ব্যবস্থা করা যাবে। শিক্ষকের বিশেষ যত্ন তার শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে লামিয়াকে শিক্ষকের কাছাকাছি বসাতে হবে, একই বিষয় বার বার পুনরাবৃত্তি করতে হবে। লামিয়া বিষয়টি বুঝতে পেরেছে কিনা তা লক্ষ করতে হবে। সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। পরিচিত বিষয়ের উদাহরণ দিয়ে তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষণীয় প্রতিটি বিষয় ছোট ছোট অংশে ভাগ করে শেখাতে হবে। মনোযোগ বৃদ্ধি করানোর জন্য খেলার মাধ্যমে আকষর্ণীয়ভাবে উপস্থাপন করে শেখাতে হবে। মোটকথা, তাকে সহানুভূতির সাথে শিক্ষা দিতে হবে।

উপরিউক্ত উপায়ে লামিয়ার মতো বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মানসিক ক্ষমতার সাথে সংগতি রেখে বিষয় ভিত্তিক কৌশল অবলম্বন করা শেখাতে হবে।

4 views

Related Questions