1 Answers

উদ্দীপকে অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। অটিজম নিরাময় করা যায় না। বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষা দ্বারা অটিস্টিকদের আচরণের উন্নয়ন করা যায়।

অটিস্টিক শিশুর মনোজগত সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সঠিক শিক্ষা পেলে অনেক সময় তারা প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। অটিজম শনাক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে নিম্নলিখিত বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে -

- স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপনের প্রশিক্ষণ

- সামাজিকতা শিক্ষা প্রদান।

- জ্ঞানীয় বিকাশ ও খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি।

- আচরণগত সমস্যা নিয়ন্ত্রণ।

- বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি।

- অবাঞ্ছিত আচরণ রোধ করা।

- আত্মপরিচর্যামূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ।

- ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ।

এসকল পদ্ধতিতে শিক্ষাদান করলে অটিস্টিক শিশুর আচরণের উন্নয়ন করা সম্ভব হবে।

5 views

Related Questions