1 Answers

শিশুর ভূমিষ্ঠ হওয়া থেকে দুই সপ্তাহ সময় হচ্ছে নবজাতককাল। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে পরিবেশের সাথে সংগতিবিধান করতে হয়। জন্মগতভাবে শিশু এমন কিছু শক্তি নিয়ে আসে যা শিশুর অস্তিত্ব টিকিয়ে রাখতে ও সংগতিবিধান করতে সহায়তা করে।

উদ্দীপকের ছক-১ এ নবজাতকের শ্বাস-প্রশ্বাস, ক্ষুধা, পরিপাক, ঘুম সম্পর্কে বলা হয়েছে। এগুলো নবজাতকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই নবজাতকের ফুসফুসের কার্যকারিতা চালু হয়। নবজাতক মায়ের দুধ খুব সহজেই হজম করতে পারে যা তাকে পুষ্টি দেয়। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ক্ষুধা শিশুকে খাওয়ার জন্য আগ্রহী করে তোলে।

 

5 views

Related Questions