1 Answers

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ শব্দ দুটি এক রকম হলেও এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। 

যেকোনো কর্মকান্ডের প্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ। উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য বাধ্যতামূলক নয়। উদ্যোগ যেকোনো উদ্দেশ্যে হতে পারে। অপরদিকে, মুনাফা অর্জনের আশায় ব্যবসায় প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগ শুধু ব্যবসায়ের উদ্দেশ্যেই হয়ে থাকে। তাই উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ আলাদা হয়।

4 views

Related Questions