1 Answers

প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এর ফলে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের ওপর তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম। প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদেরকে চাকরির প্রতি অধিকভাবে আগ্রহী করে তোলে। তারা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে না। তাই ব্যবসায় উদ্যোগ উন্নয়নে 'চাকরির প্রতি আগ্রহ' একটি অন্যতম বাধা।

জনাব নাজমুলের মাঝে একজন সফল উদ্যোক্তার অধিকাংশ গুণই পরিলক্ষিত হয়।

উদ্যোক্তা হিসেবে জনাব নাজমুলের আত্মবিশ্বাস, স্বাধীনচেতা মনোভাব, সাহস, অধ্যবসায়, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা প্রভৃতি গুণাবলি পরিলক্ষিত হয়।

উদ্দীপকের জনাব নাজমুল পড়াশুনা শেষ করে চাকরি না পেয়ে পশুপালনের উদ্যোগ গ্রহণ করে। চাকরি না করে নিজস্ব ব্যবসায় স্থাপন করায় তার স্বাধীনচেতা মনোভাব প্রকাশ পায়। তাছাড়া পশুপালনে অনেক সমস্যার কথা জেনেও নিজের বাড়িতে জনাব নাজমুল একটি ডেইরি ফার্ম স্বাপন করেন। এতে তার আত্মবিশ্বাস, সাহস ও ঝুঁকি গ্রহণের ক্ষমতা প্রকাশ পায়। এছাড়াও ফার্ম স্থাপনের কিছুদিন পরেই ফার্মের দুইটি গাভীর আকস্মিক মৃত্যু হয়। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তিনি তার ফার্মটি বন্ধ না করে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং একজন পশু চিকিৎসক নিয়োগ দেন। এতে তার চরিত্রে অধ্যবসায়, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ইত্যাদি গুণ পরিলক্ষিত হয়। এছাড়া ভেজালমুক্ত দুধ বিক্রয় করায় তার নৈতিকতার বিষয়টিও পরিলক্ষিত হয়। তাই বলা যায়, জনাব নাজমুলের চরিত্রে একজন সফল উদ্যোক্তার অধিকাংশ গুণই ফুটে উঠেছে।

5 views

Related Questions