1 Answers
একজন উদ্যোক্তা ব্যবসায় আরম্ভ করার জন্য যেসব কার্যক্রম সম্পাদন করেন তার সামগ্রিক রূপই হলো ব্যবসায় উদ্যোগ।
সাধারণভাবে নতুন ব্যবসায় শুরু অথবা নতুন পণ্য ধারণা, প্রযুক্তি বা বাজার, উদ্ভাবন এবং তাকে কাজে লাগিয়ে মুনাফা অর্জনের যাবতীয় প্রয়াস ব্যবসায় উদ্যোগ নামে পরিচিত। এক্ষেত্রে ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সাথে সংশ্লিষ্ট সকল কাজের সমষ্টি। তাই ব্যবসায় সংশ্লিষ্ট পণ্য বাজার ও প্রক্রিয়া সংশ্লিষ্ট কোনো নতুন ধারণার প্রবর্তন বা নতুন কোনো ব্যবসায় শুরুর জন্য দায়িত্ব ও ঝুঁকি গ্রহণপূর্বক উপকরণাদি সংগ্রহ ও সংহত করার ছোট-বড় যেকোনো ধরনের উদ্যোগ বা আয়োজনকে ব্যবসায় উদ্যোগ বা শিল্পোদ্যোগ হিসেবে গণ্য করা হয়।
5 views
Answered