1 Answers
নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর নতুন উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।
ব্যবসায় উদ্যোগের মধ্য দিয়ে দেশে নতুন ব্যবসায় কার্যক্রম গড়ে ওঠে। নতুন পণ্য, সেবা, বাজার ও পদ্ধতির মাধ্যমে ব্যবসায়ের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়। ব্যবসায় উদ্যোগ যতই সম্প্রসারিত হয় ব্যবসায়ের কর্মক্ষেত্র ও বিস্তৃতিও ততই বাড়ে। এতে দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। তাই ব্যবসায় উদ্যোগ দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ।
4 views
Answered